যুক্তরাষ্ট্র: গত ১৩ অক্টোবর, যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয়েতে অনুষ্ঠিত হয়েছে ব্যাংক অফ আমেরিকা শিকাগো ম্যারাথন। এই ম্যারাথনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের সিকাগোতে পৌঁছে ডা. কামরুল হাসান সোহেল গত ১০ অক্টোবর সেখানকার আবহাওয়ার অনুকুল অবস্থা সম্পর্কে তার ফেসবুক টাইম লাইনে একটি বার্তা দেন।

ডেস্ক ফটো
ডা. সোহেল পেশায় একজন চক্ষু চিকিৎসক হলেও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দৌড়ের প্রতি তার আগ্রহের কোন কমতি নেই। তাই, তিনি নিয়মিত দেশ ও দেশের বাহিরের আন্তর্জাতিক দৌড় আয়োজনগুলোতে অংশ নিয়ে নিজেও দৌড়ান এবং সবাইকে নিয়েও দৌড়াতে চান।

ডেস্ক ফটো
ইতোমধ্যে তিনি নিজ জেলা নীলফামারীর সৈয়দপুরে ”দৌঁড় হোক সুস্থতার জন্য, সবাইকে নিয়ে” এই স্লোগানকে সামনে রেখে প্রতি শুক্রবার ভোর ৫টায় ৫কি.মি. দুরত্বের কমিউনিটি রানের আয়োজন করে আসছেন। সেই সাথে তিনি সৈয়দপুর রানার্স নামে একটি দৌড়ের ক্লাবও গঠন করেছেন। যেখানে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদগণ দৌড়ে অংশ নিয়ে থাকেন।

ডেস্ক ফটো
উল্লেখ্য, ডা. কামরুল হাসান সোহেল গত ১৩ অক্টোবর ব্যাংক অফ আমেরিকা শিকাগো ম্যারাথন দৌড় সফলভাবে শেষ করে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে তার ফেসবুক টাইম লাইনে লিখেন- ”আলহামদুলিল্লাহ, ভালোভাবেই শেষ করলাম। ব্যাংক অফ আমেরিকা শিকাগো ম্যারাথন এইটা আমার ফার্স্ট মেজর ম্যারাথন। আমার মনে হয় যারা আমরা দৌড়াতে ভালোবাসি, সবারই একবার একটা মেজর ম্যারাথন-এর অভিজ্ঞতা নেয়া খুব আনন্দের। সবকিছু সম্ভব হয়েছে আপনাদের সবার শত শত শুভকামনা ও দোয়ার জন্য। ভালো প্রস্তুতি নিয়েও অনেকেই ইভেন্টের আগে অসুস্থ হয়ে যায়, বা অনেক কারণেই অংশগ্রহণ করতে পারে না। আর আমার ক্ষেত্রে হয়েছে উল্টোটা। প্রস্তুতি কম, দোয়া বেশি। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নাই। অন্তর থেকে সবার জন্য ভালোবাসা ও দোয়া রইলো। আপনাদের মনোবাসনা সৃষ্টিকর্তা নিশ্চয়ই পূরণ করবেন, ইনশা আল্লাহ।”

ব্যাংক অফ আমেরিকা শিকাগো ম্যারাথন ফিনিশারদের ম্যাডেল
ব্যাংক অফ আমেরিকা শিকাগো ম্যারাথন প্রতি বছরের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয়েতে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি পৃথিবীর মোট ৬টি বিশ্ব ম্যারাথন মেজরের মধ্যে একটি। শুধু তাই নয়, এই ম্যারাথনকে বিশ্ব অ্যাথলেটিক্স লেবেল রোড দৌড় হিসেবেও গণ্য করা হয়ে থাকে। এছাড়াও, ব্যাংক অফ আমেরিকা শিকাগো ম্যারাথন বিশ্বব্যাপী ফিনিশারদের সংখ্যার ভিত্তিতে চতুর্থ বৃহত্তম দৌড় আয়োজন।

ডেস্ক ফটো
যুক্তরাষ্ট্রসহ বিশ্ব রেকর্ড পারফরম্যান্স তৈরি করা অভিজাত দৌড়বিদদের দৌড়ের প্রতি নিয়মিত উৎসাহ প্রদান করে আসছে ব্যাংক অফ আমেরিকা শিকাগো ম্যারাথন। বার্ষিক শিকাগো ম্যারাথনের সূচনা ১৯০৫ সাল থেকে হলেও ২০০৮ সাল থেকে এই ম্যারাথন ইভেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় করছে ব্যাংক অফ আমেরিকা । তখন থেকেই মূলত: ব্যাংক অফ আমেরিকা শিকাগো ম্যারাথন (Bank of America Chicago Marathon) নামে এই দৌড় আয়োজনটি বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে।