September 14, 2026, 6:46 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম (ডিএসবিজে) এবং রবিন ডেন্টালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তির আওতায় ডিএসবিজে-এর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা রবিন ডেন্টাল থেকে ৩০ শতাংশ ছাড়ে উন্নত ডেন্টাল চিকিৎসা সেবা পাবেন।

হকচেম্বার-এর সিইও আমিনুল হক বিরাশি‘র সভাপতিত্বে শিক্ষার্থীদের পক্ষে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. দিপু সিদ্দিকী এবং রবিন ডেন্টালের পক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডা. রথীন্দ্রনাথ রায় রবিন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি শেষে ডা. রবিনকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। এ সময় প্রফেসর দিপু সিদ্দিকী বলেন, “পেশাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। স্বনামধন্য এই প্রতিষ্ঠানের চিকিৎসা সেবা আমাদের মধ্যে পারস্পরিক মানবিক বন্ধনকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসবিজে-এর অধ্যক্ষ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর পরিচালক ড. মারুফ নওয়াজ। এ সময় ড. এম. নওয়াজ শিক্ষার্থীদের কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের ভূয়সী প্রশংসা করে বলেন-“এই ব্যাচটি শিক্ষার পাশাপাশি সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে যেভাবে এগিয়ে এসেছে, তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ বশিরুল ইসলাম, কণ্ঠশিল্পী নন্দিতা ধারা, বিটিভি-র সংবাদ উপস্থাপিকা মেহনাজ মুন্নি, মাই টিভির জান্নাতুল ফেরদৌস, দৈনিক আগামী সময়ের সিনিয়র সাব-এডিটর তাসলিমা আক্তার লিমা, বাংলাদেশ প্রতিদিনের সেলসেমি.শেলী, দৈনিক তৃতীয়মাত্রার সাংবাদিক আব্দুল আওয়ালসহ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ।
নির্মাতা ও অভিনেতা ডিজেডএম মিজানুর রহমান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কৃশিবিদ মোঃ বশিরুল ইসলাম ও বিশিষ্ট সংগঠন মিজান মাহমুদকে সম্মান সূচক উত্তরীয় পড়িয়ে দেন এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন- অনুষ্ঠানের সভাপতি আমিনুল হক বিরাশি।

পরে মুক্ত আলোচনা, ফটোসেশন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ