April 18, 2026, 11:06 am

গোল্ড কোস্ট ম্যারাথন ২০২৫ সফলভাবে সম্পন্ন করলেন ডা. মো: কামরুল হাসান সোহেল

আমিনুল হক বিরাশি
ম্যারাথন শেষ করার পরের মূহুর্তে হাস্যোজ্জ্বল ডা. মো: কামরুল হাসান সোহেল

অস্ট্রেলিয়া, ৬ জুলাই ২০২৫
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যারাথন “𝗚𝗼𝗹𝗱 𝗖𝗼𝗮𝘀𝘁 𝗠𝗮𝗿𝗮𝘁𝗵𝗼𝗻 𝟮𝟬𝟮𝟱” সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশি দৌড়বিদ ও চক্ষু চিকিৎসক ডা. মো: কামরুল হাসান সোহেল।

ডেস্ক ফটো

একজন ধীরগতির দৌড়বিদ হিসেবে এটিই ছিল তার প্রথম ম্যারাথন, যেখানে তিনি ৫ ঘণ্টার নিচে দৌড় শেষ করতে সক্ষম হন। তিনি তার ফেসবুক টাইম লাইন থেকে জানা যায়- এই ম্যারাথন সম্পন্ন করার মাধ্যমে তিনি প্রায় ৩ বছরের দীর্ঘ পরিশ্রম ও স্বপ্নের বাস্তবায়ন করেছেন।

সৈয়দপুরে অনুষ্ঠিতব্য “নর্দান হাফ ম্যারাথন”-এর ব্যানার হাতে ডা. মো: কামরুল হাসান সোহেল

এছাড়াও, দৌড় শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আরো লিখেন, “এই অর্জন আমার জীবনের একটি বড় মাইলফলক। আমার কোচ পার্থ সাহা যেভাবে আমাকে প্রতিনিয়ত গাইড করেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ। তার সাহস ও অনুপ্রেরণাই আমাকে এই সাফল্যে পৌঁছাতে সাহায্য করেছে।” পাশাপাশি তিনি ধন্যবাদ জানান, অস্ট্রেলিয়া প্রবাসী বন্ধু মোঃ মাহফুজ ও তার পরিবারকে, যারা  অস্ট্রেলিয়ায় বাড়ি খুঁজে দেওয়া থেকে শুরু করে ব্রিসবেনে ঘোরাঘুরিসহ পুরো সফরে তাকে সাহায্য ও সহযোগিতা করেছেন।

ডেস্ক ফটো

সবশেষে, তিনি তার ফেসবুকে দৌড়ের প্রতি ‍উৎসাহ বাড়াতে লিখেন, “যখন তুমি তোমার নিজের সর্বোচ্চটা দাও, তখন কিছুই অসম্ভব নয়”।

ডেস্ক ফটো

উল্লেখ্য, ডা. মো: কামরুল হাসান সোহেল ইতিমধ্যেই তিনটি মহাদেশে ম্যারাথন সম্পন্ন করেছেন। সামনের দিনগুলোতে আরও আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ডেস্ক ফটো

উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর ডা. মো: কামরুল হাসান সোহেলে নেতৃত্বে বাংলাদেশের উত্তরের ঐতিহ্যবাহী ও প্রাচীন জনপদ নীলফামারী জেলার সৈয়দপুরে সৈয়দপুর রানার্স -এর উদ্যোগে আয়োজন করা হয়  মুগ্ধকর ১০ কিলোমিটার দৌড়। যেখানে অংশ নেন দেশের প্রায় ৬শতাধিক নানা বয়সী নারী-পুরুষ।

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত Saidpur 10k Run -এর ছবি।

চলতি বছরের সেপ্টেম্বরে থাকছে এমন দৌড় আয়োজন। তবে গত বছরের দৌড় ইভেন্টে সর্বোচ্চ ১০ কিলোমিটারের দৌড় থাকলেও এবার থাকছে তার দিগুন। যার নাম দেওয়া হয় “নর্দান হাফ ম্যারাথন ২০২৫”। এই ইভেন্টিও আয়োজন করবে  “সৈয়দপুর রানার্স”।

𝗚𝗼𝗹𝗱 𝗖𝗼𝗮𝘀𝘁 𝗠𝗮𝗿𝗮𝘁𝗵𝗼𝗻 𝟮𝟬𝟮𝟱 এ ডা. মো: কামরুল হাসান সোহেলের ফিনিশিং টাইম ও দৌড়ের বিস্তারিত

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ