September 14, 2026, 6:47 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে মহিলা ছাত্রলীগ নেত্রী পুলিশের হাতে আটকের সময় “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগানে মূখরিত

ওবায়দুল ইসলাম রবি

রাজশাহী: রাজশাহীতে মহিলা ছাত্রলীগ নেত্রী পুলিশের হাতে আটকের সময় জয় “বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগানে মূখরিত করেছে। এতে অনেকে সাহসী নারী বলেছেন কেউ বা তাকে মারধর করেছেন। ঘটনাস্থলে ছাত্রলীগ নেত্রী চিৎকার করে স্লোগান দিতে থাকেন, ‘মুজিব সেনার স্মরণে, ভয় করিনা মরণে। রবিবার রাজশাহী মহিলা কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রী পরীক্ষা দিতে আসে। পরে তাকে কলেজের ছাত্রীরা মারধর করে পুলিশের হাতে তোলে দেয়। ওই সময় পুলিশের তাকে মারধর করতে দেখা যায়। গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া। রবিবার দুপুরে সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এসময় তাকে অনন্য পরীক্ষার্থীরা চিনে ফেললে । পরীক্ষার কেন্দ্রে হট্টগোল বেঁধে যায়। এক পর্যায়ে মহিলা কলেজ ছাত্রীরা তাকে আটক করে মারধর করে। পরে কলেজের শিক্ষকের পুলিশে খবর দিলে তাৎক্ষণিক প্রিয়াকে গ্রেফতার করা হয়।’ বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ছাত্রলীগের নেত্রী প্রিয়াকে থানায় আছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে। এই বিষয়ে আরএমপি এডিসি (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ