July 30, 2026, 1:13 pm
শিরোনাম :
জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমিনুল হক বিরাশি

রাজধানীতে অবস্থিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এ “Role of Media on Psychological Trauma of Children” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় শিশুদের মানসিক বিকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপপরিচালক ও উপ প্রকল্প পরিচালক সুমনা পারভীন এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক (প্রশিক্ষণ ও অনুষদ) ড. মো: মারুফ নওয়াজ, পরিচালক (প্রশিক্ষণ ও প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বী এবং উপ-প্রকল্প পরিচালক মো: ফাহিম সিদ্দিকী।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল-এর অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী। এছাড়াও, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর যুগ্ম সচিব (পরিকল্পনা) মুহাম্মদ জহুরুল ইসলাম।

ডা. এম এস জহিরুল হক চৌধুরী (অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল)

বক্তারা বলেন, মানসিক ট্রমা এমন একটি অবস্থা, যা ভয়াবহ, উদ্বেগজনক বা নেতিবাচক অভিজ্ঞতার ফলে মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। বর্তমানে শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের হার দ্রুত বাড়ছে। এর ইতিবাচক দিকের পাশাপাশি অনুপযুক্ত কনটেন্ট, সাইবার বুলিং, ভুয়া তথ্য ও অনলাইন সহিংসতার কারণে অনেক শিশু মানসিক চাপে পড়ছে এবং ট্রমার শিকার হচ্ছে।

তারা শিশুদের নিরাপদ মিডিয়া ব্যবহারে পরিবার, শিক্ষক ও সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মিডিয়া লিটারেসি শিক্ষা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক (প্রশিক্ষণ ও অনুষদ)

সভাপতির বক্তব্যে মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি বলেন, তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের দ্রুত বিকাশের এই সময়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন জরুরি। তিনি শিশুদের শিক্ষা, মানসিক সুস্থতা এবং নিরাপদ মিডিয়া ব্যবহারের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি (অতিরিক্ত সচিব)

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ