September 15, 2026, 10:09 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

ওসমান বিন হাদীকে উন্নত চিকিৎসার জন্য আজ দেশের বাইরে নেওয়া হচ্ছে

আমিনুল হক বিরাশি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য আজ (১৫ ডিসেম্বর) দেশের বাইরে নেওয়া হচ্ছে।

পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল আহাদ।

এর আগে গতকাল রোববার দুপুরে ওসমান হাদীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মিটিং শেষে ডা. আব্দুল আহাদ বলেন, ‘শরীফ ওসমান হাদীর মস্তিষ্কের সিকিস্ক্যানের রেজাল্ট খুবই খারাপ এসেছে। রিপিট সিটি স্কেনে প্রচুর অক্সিজেন স্বল্পতা লক্ষ্য করা গেছে। মস্তিষ্কের একাধিক জায়গায় রক্ত জমাট বাঁধার মতো পাওয়া গেছে। ব্রেইন স্টেমের আঘাতের জায়গা এখনো খারাপ অবস্থায় আছে। এটাই এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।’

চলমান চিকিৎসায় ওসমান হাদীর স্বাস্থ্যের কোনো অগ্রগতি নেই জানিয়ে তিনি বলেন, ‘আগের মতোই খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। সার্বিক অবস্থা অপরিবর্তিত বলা যায়।’

‘এ ছাড়া ফুসফুস আগের মতোই আছে। এই অঙ্গটি সাপোর্টে চলছে। কিডনির কার্যক্রম স্বাভাবিক আছে’—যোগ করেন ডা. আহাদ।

এর আগে ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে টেলি কনফারেন্সের যোগাযোগ করা হয়।

এ বিষয়ে ডা. আব্দুল আহাদ বলেন, ‘বিদেশে নেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত না। বোর্ডের তরফ থেকে কেস সামারি প্রস্তুত করা হয়েছে। হাসপাতাল গ্রহণ করলে পরিবার এ ব্যাপারে চিন্তা করতে পারে। তবে থাইল্যান্ড, ব্যাংকক নাকি সিঙ্গাপুর নেওয়া হচ্ছে, তা এখনই নিশ্চিত করে বলার সুযোগ নেই। যেই হাসপাতাল গ্রহণ করবে, সে দিকেই রাষ্ট্র চিন্তা করতে পারে। এ ছাড়া বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কি-না, এটি এখনো চূড়ান্ত হয়নি।’

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদী। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটর সাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এর পর মোটর সাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাঁকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ