September 14, 2026, 8:07 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

বেঙ্গল বইয়ে আড্ডা, চা আর বইয়ের সুবাসে জমে ওঠে সন্ধ্যা

আমিনুল হক বিরাশি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেঙ্গল বই এখন শুধু বই কেনাবেচার জায়গা নয়, এটি হয়ে উঠেছে বইপ্রেমী ও চিন্তাশীল মানুষের প্রাণের আড্ডাখানা। প্রতিদিন সন্ধ্যা নামলেই এখানে জমে ওঠে নানা বয়সের মানুষের গল্প, চা আর বইয়ের আলোচনায় জমে উঠে বেঙ্গল বই-এর সন্ধ্যার পরিবেশ।সন্ধ্যার পর বেঙ্গল বইয়ের আড্ডাঘরে ভিড় করেন পাঠক, বন্ধু ও সহকর্মীরা। বই পড়া, গল্পগুজব আর হালকা নাস্তার সঙ্গে কেটে যায় সময়। আজকের আড্ডায় তুহিন নামের একজন স্বপ্নবাজ ও সফল বযবসায়ী বলেন- “আমি প্রায় সময়ই বেঙ্গল বইয়ে আড্ডা দিতে আসি। এখানে এসে ব্যবসায়ী আলোচনার পাশাপাশি নিয়মিত নানারকম আড্ডা দিই। তাছাড়া, দেশী-বিদেশী বই পড়ি, তখন মনটা শান্ত হয়ে যায়।” আজকের আড্ডায় তার সঙ্গে ছিলেন মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ নামে একটি ব্যবসায়ী সংগঠনের কয়েকজন সদস্য। সংগঠনটির সদস্য হাবিব জানান, “আমরা প্রায়ই এখানে এসে ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করি, আবার বই পড়া ও সংস্কৃতিচর্চারও সুযোগ মেলে।” অন্য সদস্য শাহরিয়ার বলেন, “সহকর্মী ও বন্ধুদের সঙ্গে আমরা এখানে নিয়মিত মিলিত হই। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোও এখানেই আলোচনা করি।” সঞ্জয় নামে একজন সদস্য বলেন, “বেঙ্গল বইয়ে শুধু আড্ডাই নয়, বই পড়া ও পাঠাভ্যাস নিয়ে আলোচনা হয়। এটি আমাদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ায়।”বেঙ্গল বইয়ের এমন উন্মুক্ত পরিবেশে কেউ বই পড়ে, কেউ স্বপ্ন বোনে। চায়ের কাপ হাতে, বইয়ের পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে গড়ে ওঠে নতুন ভাবনা, বন্ধুত্ব আর সৃজনশীলতার এক উষ্ণ পরিসর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ