June 2, 2026, 12:30 pm
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ সারাবাংলা ৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ বিপিজেএফের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ পিবজা’র উদ্যোগে পিআইবিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ক্রয়কৃত জমিতে থাকা ২টি সীমানা পিলার ভাংচুর

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ রানা পলক

ঠাকুরগাঁও: হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস কনফারেন্সে জেলার স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে গণটিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত জেলায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান জানান, ঠাকুরগাঁও জেলায় এই ক্যাম্পেইনের আওতায় মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে জেলায় মোট ১,৩৬৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৬টি স্থায়ী ও ১,৩৫৭টি অস্থায়ী।

তিনি আরও জানান, ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকা প্রদান করা হবে। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। এজন্য অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঠাকুরগাঁও জেলায় হাম-রুবেলা প্রতিরোধে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলাম, বিটিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী নাজমুল হকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ