June 2, 2026, 12:28 pm
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ সারাবাংলা ৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ বিপিজেএফের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ পিবজা’র উদ্যোগে পিআইবিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ক্রয়কৃত জমিতে থাকা ২টি সীমানা পিলার ভাংচুর

সারাবাংলা ৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সারাবাংলা ৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেল। সংগঠনটির উদ্যোগে প্রায় ২৫০টি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সম্প্রতি আয়োজিত এই মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সায়ীদ মেহবুব উল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে ডা. সায়ীদ মেহবুব উল কাদির বলেন, “সমাজের প্রতিটি মানুষ যদি তার অবস্থান থেকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব।” তিনি সারাবাংলা ৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেল-এর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের সাথে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।ডা. মেহবুব উল কাদির একজন মানবিক গুণসম্পন্ন চিকিৎসক হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এছাড়াও, চোখ হারানো জুলাইযোদ্ধাসহ অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং জনকল্যাণমূলক উদ্যোগে তার অবদান প্রশংসনীয়।সারাবাংলা ৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেল-এর নিবেদিতপ্রাণ টিমকে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রিত অতিথিরা বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে এবং অসংখ্য মানুষের মুখে হাসি ফুটছে।

উল্লেখ্য, সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ