September 14, 2026, 8:51 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী পালন

মাসুদ রানা পলক
ডেস্ক ফটো

ঠাকুরগাঁও: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ইসলাম নগর খানকা শরিফে অনুষ্ঠিত হচ্ছে নাত ও মিলাদের মাহফিল ‘দাওয়াত-এ ইশক’।

গতকাল যোহরের নামাজের পর থেকে শুরু হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহওলাইহে সাল্লাম এর জন্মবার্ষিকীর মিলাদ মাহফিল। জেলার ইসলাম নগর খানকা শরীফ এর মাহফিল আয়োজক কমিটির আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও বেশ বড় পরিসরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী পালন করছে।

আলোকসজ্জিত হাজরাত একাদশ খালীফার রাওজা মুবারাক

মিলাদ মাহফিল শেষে মুসুল্লিদের বিতরণের জন্য ৫৮টি গরু ১৭০টি ছাগল জবাই করে রাতভর চলে তবারক রান্না সহ নানা কর্মযজ্ঞ। তবে বিভিন্ন এলাকায় ছোট, ছোট পরিসরে আয়োজন করা হয় ঈদে মিলাদুন্নবী।

গতকাল বাদ যোহর নামাজ শেষে আক্ষেরী মুনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হবে আয়োজনটি বলে জানান আয়োজক কমিটি।

দিবসটি পালনে জেলার বিভিন্ন সরকারি- বে-সরকারী দপ্তর ও জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টানে জাতীয় ভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহওলাইহে সাল্লাম এর জীবনী, সুরা কেরাত পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ