September 16, 2026, 11:45 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুর রহীম
ডেস্ক ফটো

পঞ্চগড় : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে “লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প”-এর আওতায় দেশের ৪৮টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

ডেস্ক ফটো

এরই অংশ হিসেবে পঞ্চগড় জেলার দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে পঞ্চগড় শহরের কাজেতপাড়া আলহাজ সফিরউদ্দীন মার্কেট হলরুমে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড – পঞ্চগড় শাখা এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।

ডেস্ক ফটো

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার কো-অর্ডিনেটর মনছুরা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মকছুদুল কবীর।

ডেস্ক ফটো

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রংপুর বিভাগীয় প্রধান মো. ফরিদুল ইসলাম এবং রংপুর বিভাগীয় সহকারী প্রধান সেলিম হোসেন সাহাল।

ডেস্ক ফটো

বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, যাতে তারা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারে। সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ডেস্ক ফটো

পরে বিদায়ী ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন উপ-পরিচালক মো. মকছুদুল কবীর। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ডেস্ক ফটো

এই প্রকল্প তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

ডেস্ক ফটো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ