June 2, 2026, 12:28 pm
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ সারাবাংলা ৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ বিপিজেএফের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ পিবজা’র উদ্যোগে পিআইবিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ক্রয়কৃত জমিতে থাকা ২টি সীমানা পিলার ভাংচুর

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আমিনুল হক বিরাশি

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’। সংস্থাটি বলেছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আগামী ২৭ মে সন্ধ্যায়। আর ২৮ মে হবে জিলহজের প্রথম দিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে। শুক্রবার আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে ৯ই যিলহজ্জ ও ৫ জুন হবে আরাফাতের দিন। এর পরের দিন অথাৎ ৬ জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। সংযুক্ত আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার (ইসলামী বছর ১৪৪৫ হিজরি) অনুসারে, আরাফাহ দিন এবং ঈদুল আজহার উপলক্ষে ৯ থেকে ১২ জিলহজ পর্যন্ত পর্যন্ত, যা চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সে হিসেবে এখানকার মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ