July 31, 2026, 4:01 pm
শিরোনাম :
জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ঠাকুরগাঁওয়ে এসপি-ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

মাসুদ রানা পলক

ঠাকুরগাঁও: পঞ্চগড়ে সাবেক এক বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যকে গুম করার উদ্দেশে তুলে নিয়ে মামলায় ফাঁসানোসহ নগদ অর্থলুট ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উঠেছে ঠাকুরগাঁওয়ের সাবেক এসপি ও এসআই’র বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী সাবেক বিজিবি সদস্য কাইয়ূম উদ্দীন বাদী হয়ে দেবীগঞ্জ আমলি আদালতে সাবেক এসপি মনিরুজ্জামানসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলার শুনানি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য RAB-13 কে নির্দেশ প্রদান করেন। এছাড়াও তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন, ঠাকুরগাঁও জেলার সাবেক এসপি মনিরুজ্জামান (৪৫), ঠাকুরগাঁও থানার সাবেক এসআই আনিসুর রহমান আনিস (৪২), ডিবির সাবেক এসআই নবিউল ইসলাম, ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ইউসুফ আলী (৫৯), রেখা রাণী (৩৮), জাহানারা (৪৫), মোস্তফা, বুলবুল, হাসিবুল, হুদুল মোহাম্মদ, সামিউল ইসলাম, ওবায়দুল হক, সাদেকুল ইসলামসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জন।

মামলার বাদী কাইয়ূম উদ্দীন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজড়া এলাকার বাগদহ শাহপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাবেক বিজিবি সদস্য কাইয়ূম উদ্দীন ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি বিকেলে দেবীগঞ্জের ফুলবাড়ি জনতা ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা ব্যবসার উদ্দেশে তুলে উপজেলার নতুনহাট এলাকায় তার ব্যবসা স্থলের পাশের একটি সড়কের ওপরে মোটরসাইকেলে বসে ছিলেন।

এ সময় ঠাকুরগাঁও সদর থানার এসআই আনিসুর রহমান ১০ থেকে ১২ জনের একটি দল এসে কাইয়ূমকে জোরপূর্বক মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। এ সময় তারা কাইয়ূমের সঙ্গে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে আরো ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

উক্ত বিষয়ে পরে ২৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার সদর থানায় ওসির রুমে গিয়ে বিজিবি সদস্য কাইয়ূমের কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে থানায় বেধড়ক মারধর করা হয়। টাকা না দেওয়ায় এক হিন্দু নারীকে ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে একটি মামলায় ফাঁসানো হয় বলে এজাহারে বলা হয়। পরে জামায়াতের ওপর করা একটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। কারাভোগ শেষে জামিনে মুক্ত হন বিজিবি সদস্য কাইয়ূম।

মামলার বাদী সাবেক বিজিবি সদস্য কাইয়ূম আমাদের প্রতিনিধিকে বলেন, আমি এই চাঁদাবাজদের পাল্লায় পড়ে সর্বশান্ত হয়েছি। আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। আমি পথে বসে গেছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যেন তারা এ রকমের কাজ আর কারো সঙ্গে করতে না পারে।

মামলার বাদী পক্ষের আইনজীবী আকবর আলী বলেন, বাদীকে আসামিরা নির্মম অত্যাচার করেন।
তাকে বিভিন্ন মামলায় ফাঁসানোর মতো অপরাধ করে চাঁদা দাবি করেন। পরে আদালতে মামলা দায়ের করা হলে আদালত RAB-13 কে তদন্তের নির্দেশ প্রদান করেন। আমি আশা করি আমার মক্কেল এই মামলায় সুষ্ঠু বিচার পাবেন। সেই সঙ্গে জড়িতরাও শাস্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ