June 2, 2026, 1:29 pm
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ সারাবাংলা ৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ বিপিজেএফের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ পিবজা’র উদ্যোগে পিআইবিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ক্রয়কৃত জমিতে থাকা ২টি সীমানা পিলার ভাংচুর

নতুন ভাস্কর্যে আরও মর্যাদাপূর্ণভাবে ধারণ করা হবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি

ডেস্ক রিপোর্ট

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্যটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক সম্প্রসারণের জন্য নির্ধারিত এলাকার ভেতরে পড়ায় ভাস্কর্যটি সরানো হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পরিবারের অনুমতি নিয়েই এই অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংশ্লিষ্টরা।রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, সড়ক সংস্কারের জন্য নির্ধারিত জায়গার বাইরে, মহাসড়কের পাশেই পূর্বের চেয়ে আরও বড় পরিসরে ও নান্দনিকভাবে ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হবে। এ সংক্রান্ত নির্মাণকাজ আগামীকাল থেকেই শুরু হবে।এদিকে ভাস্কর্য অপসারণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি স্থায়ী অপসারণ নয়; বরং উন্নয়ন প্রকল্পের স্বার্থে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুতই নতুন স্থানে ভাস্কর্যটি পুনঃস্থাপন করা হবে। প্রশাসন আশা প্রকাশ করেছে, নতুন ভাস্কর্যটি আগের চেয়ে আরও মর্যাদাপূর্ণভাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিকে ধারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ