September 14, 2026, 7:36 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

নারায়াণগঞ্জ-৩ আসনে জামায়াতের ইকবাল হোসাইন ভূঁইয়া দাঁড়িপাল্লা নিয়ে লড়বেন

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আসনটি ছেড়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়াকেই জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁ বটতলা বাজারে গণসংযোগকালে প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় গণমাধ্যমে তিনি জানান, জোটের বৃহত্তর স্বার্থে শুরুতে এই আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তবে মাঠপর্যায়ের বাস্তবতা ও ভোটের সমীকরণ বিশ্লেষণ করে জোটের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটি এবং জেলা-মহানগর নেতারা প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

যার অর্থ, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া।

তিনি আরও জানান, আল্লামা মামুনুল হক নিজেও এলাকার পরিস্থিতি বিবেচনা করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বকে প্রার্থী পরিবর্তনের অনুরোধ জানান। এর প্রেক্ষিতেই গত ২৯ জানুয়ারি তাকে পুনরায় ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘ওভার কনফার্ম’ করা হয়।

মাঝপথে প্রার্থী পরিবর্তনের ফলে ভোটারদের মধ্যে যে সাময়িক বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এখন জোটের সব শরিক ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে বলে জানান ইকবাল।

ইকবাল হোসেন বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষ চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও টেন্ডারবাজদের রাজনীতি থেকে মুক্তি চায়। সাধারণ ভোটাররা ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে এই সংস্কৃতির অবসান ঘটাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ