July 31, 2026, 3:45 pm
শিরোনাম :
জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রের চালান আটক

আমিনুল হক বিরাশি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্রের একটি চালান আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবির অধিনায়ক লে কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময়ে গোয়েন্দা সূত্রের মাধ্যমে সীমান্ত থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষার রাঘববাটি এলাকায় সকাল ১১টায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে সীমান্তের দিকে চলে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগ থেকে ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি জব্দ করে।

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং বিজিবির এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে, যেন দেশে কোনো ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ করতে না পারে।

এছাড়া, গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে একই ব্যাটালিয়নের অপর এক অভিযানে ০৪টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ