September 13, 2026, 4:17 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার সংস্থা (জামাস)-এর উদ্যোগে “মানবাধিকার লঙ্ঘন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল হক বিরাশি

আজ বুধবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায়  বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার সংস্থা (জামাস)-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে “মানবাধিকার লঙ্ঘন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মাদ জমির হোসেন এবং সঞ্চালনা করেন সুফীবিদ আবদুল্লাহ আল হাই। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জনাব সামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ, মো. রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর সিকদার, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আহসান উল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ড. হাসান আলী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক পারভীন সুলতানা লাকী। আলোচনায় বক্তারা বলেন, দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের চিত্র উদ্বেগজনক। সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, সমান সুযোগ ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ। এই পরিস্থিতিতে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে মানবাধিকারের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার সংস্থা  (জামাস)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ