July 31, 2026, 3:28 pm
শিরোনাম :
জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করলো বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল

আমিনুল হক বিরাশি

এই মহান কাজে অংশ নেন ১২ জন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ এবং ৫০ জন দক্ষ চিকিৎসাকর্মী।

হাসপাতাল ভবন

সরেজমিনে দেখা যায়, আগত রোগীদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন- বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. ফাহিম হায়দার খান ও ডা. সাদিয়া আফরিন নাজ। এছাড়াও, বিশেষ এই দিনে চক্ষু চিকিৎসা প্রদানের পাশাপাশি ৫০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সেইসাথে আগত রোগীদের কাছে নামমাত্র মূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

চশমা ক্রয় করছেন রোগীরা

হাসপাতালটির মহা-ব্যবস্থাপক জনাব, কামরুল ইসলাম সানজিদ চশমা চ্যানেলকে জানান, রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধে অবস্থিত অলাভজনক এই হাসপাতালে আশপাশ এলাকার প্রায় 300 জন হতদরিদ্র ও সাধারণ মানুষ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দিনব্যাপী চক্ষু সেবা গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই হাসপাতালটি বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইনস্টিটিউট লি:-এর একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কম খরচে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফলে, এ পর্যন্ত প্রায় ২০ হাজার ছানি রোগী সফলভাবে চোখের সফল ছানি অপারেশন সেবা গ্রহণ করেছেন।

রোগী দেখছেন চক্ষু চিকিৎসক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ