July 31, 2026, 3:23 pm
শিরোনাম :
জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ হেকমত আলী মন্ডল
ডেস্ক ফটো

দেবীগঞ্জ প্রতিনিধি, পঞ্চগড়:

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মনিরুজ্জামান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার, ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাতিফুর ইসলাম লাতু। সভাপতিত্ব করেন দেবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদেকুজ্জামান হিরা এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব কার্তিক রায়। বক্তারা স্বেচ্ছাসেবক দলকে আরো গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ