July 30, 2026, 1:47 pm
শিরোনাম :
জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

কুমিল্লা থেকে মাদক আসছে রাজশাহীতে, আটক ০১

ওবায়দুল ইসলাম রবি
ডেস্ক ফটো

রাজশাহী: কুমিল্লা থেকে মাদকদ্রব্য আসছে রাজশাহীসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলায়। র‌্যাব-৫ এর অভিযানে তার সত্যতা পাওয়া গেছে। রাজশাহীর পুঠিয়া উপজেলায় বানেশ্বর পশ্চিমপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার ১২ অক্টোবর গভীর রাতে সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যরা বানেশ্বর এলাকায় অবৈধ মাদকদ্রব্যের বড় চালানসহ অবস্থান করার সংবাদ পাই র‌্যাবে গোয়েন্দা শাখা। পরে র‌্যাব ঘটনাস্থলে পৌছে ০২ জন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করে। তবে ঘটনাস্থল ১জন পালিয়ে গেলেও মূলহোতাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৫। পরে অভিযুক্তদের কাছে ০২ টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আটকৃত ব্যাক্তির নাম ডালিম হোসেন (৩৮)। সে বানেশ্বর পূর্বপাড়া গ্রামের মৃত ইউসূফ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। আটককৃত এবং অজ্ঞাত পলাতক আসামি নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এবিষয়ে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ