July 31, 2026, 3:51 pm
শিরোনাম :
জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

লৌহজং প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি শওকত হোসেন, সম্পাদক মানিক মিয়া

লিটন মাহমুদ
ডেস্ক ফটো

মুন্সীগঞ্জের লৌহজং প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. শওকত হোসেন (ইনকিলাব) সভাপতি ও মো. মানিক মিয়াকে (দেশ রূপান্তর) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ (০৭ সেপ্টেম্বর) শনিবার সকালে উপজেলার ঘোড়দৌড় বাজারের দৌলতখান কমপ্লেক্সে প্রেস ক্লাবের সভাকক্ষে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ১৮ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেন আহ্বায়ক তাজুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো. মানিক মিয়া। এরপর মনোনয়নপত্র গ্রহণ, জমা, প্রত্যাহার, যাচাই-বাছাই শেষে ০৭ সেপ্টেম্বর শনিবার ভোটের দিন নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু।

পুণাঙ্গ কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব (ভোরের কাগজ), সহ সম্পাদক ফৌজি হাসান খান রিকু (মুন্সীগঞ্জের খবর), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সাইম (খোলা কাগজ), কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মোশারফ হোসেন বাবু (ডেসটিনি), কার্য-নির্বাহী সদস্য মিজানুর রহমান ঝিলু (সভ্যতার আলো), আবু নাসের খান লিমন (যায়যায়দিন), ওয়াসিম ফারুক (সংবাদ দিগন্ত)৷

গত ৬ জুলাই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির ২ মাসের মধ্যে সাধারণ সভা ডেকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে প্রায় দুই মাসের মধ্যে কমিটি গঠন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ