April 18, 2026, 3:34 pm

নিরপেক্ষ সাংবাদিকতার দাবি জানিয়েছেন জামায়াত নেতারা

ওবায়দুল ইসলাম রবি
ডেস্ক ফটো

রাজশাহী: নিরপেক্ষ সাংবাদিকতার দাবি জানিয়েছেন জামায়াত নেতারা

ছাত্রজনাতার অর্ভ্যুাথানে দেশের মানুষ আজ ২য় বার স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনভাবে প্রত্যেকে তাদের নিজ নিজ দাবি আদায়ের কথা বলতে পারছে। বিগত সরকারের ভুল ত্রুটি গুলে সাধারন জনগন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেশ ও জনতার উন্নয়নে সরকার গঠন করা হয়। যখন কোন সরকার তারা নিজের দেশের জনতার কথা ভুলে যায়, তখন পতনের সময় ঘনিয়ে আসে। আগামীতে প্রত্যেক দলকে গত ৫ আগষ্ঠ মনে রেখে দেশ পরিচালনায় এগিয়ে যেতে হবে বলে মনে করেছেন জামায়াত নেতারা।

শনিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দিতা রেস্তোরেন্টে সংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এই সভাটি অনুষ্ঠত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন চারঘাট উপজেলা জাময়াতে প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানা এবং চারঘাট জাময়াতে আমির মাস্টার মোঃ আবুল কালাম আজাদ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে জামায়েত নেতারা উপজেলা প্রেসক্লাব, চারঘাট রিপোর্টার্স ইউনিটি এবং চারঘাট প্রেসক্লাবের সকল সাংবাদিকদের রজনিগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ওই সময় সকল সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্ন ও উত্তর নিয়ে মতবিনিময় হয়। আগামীতে সাংবাদিকরা যেন সকল বাঁধা উপেক্ষা করে তাদের পেশায় নিয়োজিত থাকতে পারে সেই ব্যবস্থা করা হবে বলে জানান, উপস্থিত জামায়াতে নেতারা।

চারঘাট জামায়াতে আমির মাস্টার মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি পূর্ব জেলা জামায়াতে সম্পাদক অধ্যক্ষ নাজমুল হক বলেন, গনমাধ্যমের লিখনির মাধ্যমে একটি জাতি তার দেশের সকল তথ্য জানতে পারে। তবে নিরপেক্ষ সাংবাদিকতা না থাকার কারনে সত্য প্রচার বা প্রকাশ হচ্ছে না। গত ৫আগষ্ট ছাত্র আন্দলনের মাঝে জাতি ২য় বারের মতো একটি স্বাধীন রাষ্ট্র পেল। ৭১ এর স্বাধীনতার প্রথম শহীদ কেউ বলতে না পারলেও এই স্বাধীনতার প্রথম শহিদ আবু সাইদ। তার সাথে সাথে অনেক ছাত্র, সাধারন জনগন এবং সাংবাদিক নিহত হয়েছে। তাদেরকে আমরা কখনও ভুলতে পারবো না। তাদেন নাম ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। ওই সময় বক্তব্য দেন বিশেষ অতিথি চারঘাট জাময়াতে উপজেলা সম্পাদক অধ্যাপক আইয়ুব আলী, পূর্ব জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, পূর্ব জেলা প্রচার সম্পাদক মাস্টার সোয়েব আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ