September 14, 2026, 8:52 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন

মোঃ লিটন মাহমুদ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ সাংস্কৃতিক সংগঠন হিরণ-কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালীকে সভাপতি ও আরিফ মোড়লকে সাধারণ সম্পাদক করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩১ আগস্ট) বিকালে শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনটির সাধারণ সভা হয়। উক্ত সভায়
সভাপতিত্ব করেন অভিজিৎ দাস ববি।

সভায় বলা হয়, বিগত কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসের ১৭তারিখে। এরপর ৬ মাস মেয়াদে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সেটিরও মেয়াদ শেষ হয় ২মাস আগে। ফলে আজ বিশেষ সাধারণ সভার আহবান করা হয়। এতে জেলার ৬২টি সংগঠনের প্রায় সকল সংগঠনের পক্ষ হতে প্রতিনিধিরা উপস্থিত হন৷ পরে উপস্থিত সকলের সমতিক্রমে জাহাঙ্গীর আলম ঢালীকে সভাপতি এবং আরিফ মোড়লকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সাংবাদিক সোনিয়া হাবিব লাবণীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আরিফ উল ইসলাম, অনিয়মিত সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মোস্তফা আল মামুন টিটু, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি স.ম কামাল, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক মাহাফুজুর রহমান লিপু, হিরণ কিরণ থিয়েটারের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বপন খোকা, সপ্তর্ষী সংগঠনের সাধারণ সম্পাদক জয়া দাস শিখা, আবৃত্তি শিল্পী হোসনে আরা ঝুমুর, সম্মিলিত নৃত্য শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক নুরুন্নবী মুন্না প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ