রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল চারঘাট উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (৩১ আগষ্ট) সকাল ১১ টায় তার নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সে সময় উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন চশমা চ্যানেল কে জানান, দীর্ঘ ১৫ বছর আওয়ামী শাসন আমলে প্রকৃত সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে নানা ভাবে হয়রানির স্বীকার হয়েছেন। কিন্তু বিএনপির দলীয় ও আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা রয়েছে যে, সাংবাদিক ও সমাজের সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে। এজন্য তিনি আওয়ামীলীগ শাসনামলের দুঃশাসন, অনিয়ম ও দূর্নীতির তথ্য সাংবাদিকদের কলমের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে অনুরোধ জানান।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হক (দৈনিক সোনালী সংবাদ), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি (জেলা প্রতিনিধি দি এশিয়ান এজ এবং ঢাকা প্রতিদিন), চারঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান (দৈনিক মানবজমিন), চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ (দৈনিক সমকাল), চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী ( দৈনিক লাখ কন্ঠ), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হক (দি ক্রান্টি টুডে)।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসরাইল হোসেন (আমাদের অর্থনীতি), সজিব ইসলাম (প্রতিদিনের সংবাদ), শাহিনুর রহমান সুজন (প্রতিদিনের বাংলাদেশ), সাইফুল ইসলাম রায়হান (উত্তরা প্রতিদিন), জিল্লুর রহমান (আমাদের রাজশাহী), ইসতিয়াক আহম্মেদ (সময়ের আলো), মৌসুমি দাস (সোনালী সময়), আবু হানিফ (দৈনিকবার্তা), খোরশেদ আলম (দি এশিয়ান এজ), সম্রাট আলী (প্রথম সূর্যদয়) প্রমুখ।