September 14, 2026, 7:28 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীসহ অন্যরাও খাদ্য-সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে।

আমিনুল হক বিরাশি
ছবি: মোহাম্মদ হারুন অর রশিদ

গত দুই দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো নিজের ঘরে ফিরতে পারছেন না আশ্রয়কেন্দ্রের বন্যা দুর্গতরা। শনিবার (২৪ আগস্ট) দুপুরে জেলার বিভিন্নস্থানে খোঁজ নিয়ে জানা যায়, বন্যাপ্লাবিত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ জেলার ৫০২টি আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে।

এদিকে বন্যা দুর্গতদের আকাশে ঝলমলে রোদ দেখা দেয়ায় বন্যা দুর্গত মানুষের মনে খানিকটা আশার সঞ্চার দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, ভারী বর্ষণ ও ফেনী নদীর পানির কারণে এপর্যন্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জসহ মোট ৮টি উপজেলার সর্বমোট ৮৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েন অন্তত ২০ লাখ মানুষ। অন্যদিকে, বন্যার পানিতে ভাটা দেখা দিলেও বন্যা দুর্গতরা ভুগছেন সুপেয় পানির অভাবে, তাছাড়া, নিরাপদ বাসস্থান ও পর্যাপ্ত সৌচাগারের অভাবে অস্বাস্থকর পরিবেশে দূর্বিসহ হয়ে পড়েছে জনজীবণ।  ফলে অনেকেই পানিবাহিত রোগে হচ্ছেন আক্রান্ত, দেখা দিয়েছে রোগ-বালাই।

ফাইল ফটো

এমন পরিস্থিতিতে, প্লাবিত অঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামী,  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ রিপাবলিকান পার্টিসহ অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকেও প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী ও ঔষধ বিতরণ করতে দেখা যায়। কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী গণমাধ্যমকে জানান, বৃষ্টিপাত, জোয়ার ও ফেনী নদী থেকে আসা পানির চাপ, সবকিছু মিলিয়ে কোম্পানীগঞ্জ মোটামুটি ভালো আছে। তবে পানিতে ভাটা লক্ষ করা গেলেও কোম্পানীগঞ্জের প্রায় অধিকাংশ মানুষ এখনো পানিবন্দিই রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ