April 18, 2026, 1:55 pm

হিজড়া জনগোষ্ঠির অধিকার বিষয়ক গোল টেবিল বৈঠক

আমিনুল হক বিরাশি
ডেস্ক ফটো: সেমিনারের ছবি

আজ ২৫ জানুয়ারি সকাল ১১ টায় আশার আলো সোসাইটির উদ্যোগে রাজধানির মোহাম্মদপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র-এর সেমিনার কক্ষে হিজরা জনগোষ্ঠির অধিকার বিষয়ক গোল টেবিলের আয়োজন করা হয়। এই গোল টেবিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার শিবলী জামান।

ডেস্ক ফটো: সেমিনার কক্ষ

আলোচনার একপর্যায়ে শিবলী জামান বলেন “হিজড়া জনগোষ্টির লোকজন তুলনামূলকভাবে কাজের প্রতি বেশি দায়িত্বশীল এবং কর্মঠ। তাই আমরা যদি তাদেরকে কাজে নিয়োজিত করতে পারি তাহলে তাদের যেমন জীবনের উন্নতি হবে তেমনি দেশও এগিয়ে যাবে”।

ডেস্ক ফটো

প্রধান অতিথির বক্তব্যের পর অনুষ্ঠানে আগত তৃতীয় লিঙ্গের বিভিন্ন কমিউনিটির কমপক্ষে ৩০টি সংগঠন মিলে যে “প্রান্তিক নাগরিক নেটওয়ার্কস” তৈরি হয়েছে সেই নেটওয়ার্কসের প্রতিনিধিরা তাদের সামাজিক ও অর্থনৈতিক সমস্যাসহ নানামুখী সম্ভাবনার কথা তুলে ধরেন। সেই সাথে প্রধান অতিথির কাছে তাদের যৌক্তিক দাবীগুলোও পেশ করেন।

ডেস্ক ফটো

হিজড়াদের নিয়ে কাজ করা সংগঠন জীবনগঠন উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক শাম্মি কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন “এই যে আমরা আজকে হিজড়া জনগোষ্ঠির সমস্যা গোলটেবিলে বসে বলতে পারি এবং আলোচনা করতে পারি তা দশ বছর আগে করা সম্ভব ছিলনা। হিজড়া জনগোষ্ঠির ভাই-বোনদের নিজেদের দক্ষতা সম্পর্কে সচেতন হতে হবে এবং যে যেই বিষয়ে দক্ষ সেই বিষয়ে কাজ করার চেষ্টা করতে হবে”।

ডেস্ক ফটো

অনুষ্ঠান চলাকালিন এই প্রতিবেদকের লেখা “হিজড়াকে কাজ দাও” শিরোণামে একটি ছড়া পাঠ শুনে ছড়ার কিছু লাইনের উপর পর্যালোচনা করতে গিয়ে হিজড়া জনগোষ্ঠির অন্যতম প্রতিনিধি শোভা তার মন্তব্যে বলেন “বৈষম্যবিরোধি ছাত্র-জনতা আন্দোলনের সময় অন্যান্য ছাত্রদের মতো হিজড়া জনগোষ্ঠিরও ক’য়েকজন হিজড়া ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, কিন্তু সরকার ছাত্রদেরকে ট্রাফিকের দায়িত্ব পালনের সুযোগ দিলেও হিজড়া জনগোষ্ঠির কাউকেই এমন সুযোগ দেওয়া হয় নাই”।

ডেস্ক ফটো

অন্যদিকে, হিজরা জনগোষ্ঠির আরেক প্রতিনিধি বাবুনি আক্ষেপের সুরে বলেন “সমাজ আমাকে বলল- তুমি মেয়েদের মতো হাটো কেন? হিজড়াদের মতো কথা বল কেন? এটা শুনে আমার মাথায় ভাবনা উদয় হলো আমি আসলে কে? আমার পরিচয় কি? আমি খেয়াল করলাম, অন্য দশজন নারী-পুরুষ থেকে আমি একটু আলাদা। তাছাড়া, সমাজ যেহেতু আমাকে হিজড়া বলছে, তখন আমি আমার পরিচয় হিজড়া হিসেবেই নিলাম। তখনই সমস্যা হলো যখন আমি ভোটার আইডি কার্ড করতে গেলাম, তখন অফিসার আমাকে বললো- এই তুমিতো ছেলে। অথচ, সমাজ আমাকে বলে আমি হিজড়া। তাহলে সমাজ আমাকে এতদিন কি হিসেবে স্বীকৃতি দিলো!”

ডেস্ক ফটো

হিজড়া জনগোষ্ঠির অধিকার নিয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন- আশার আলো সোসাইটি’র নির্বাহী পরিচালক মো: আব্দুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন- আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মোঃ সানোয়ার হোসেন।

ডেস্ক ফটো

এছাড়াও, আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, কবি, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অন্যান্য শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান শেষে সেমিনারে আগত হিজড়া জনগোষ্ঠির সাথে সকলের একসাথে মধ্যাহ্নভোজের আয়োজন ছিলো চোখে পড়ার মতো ও প্রশংসনীয়।

ডেস্ক ফটো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ