August 2, 2026, 8:16 pm
শিরোনাম :
জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সার বরাদ্দে ‘কমিশন বাণিজ্য’: কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ০১ জনকে গ্রেফতার

ওবায়দুল ইসলাম রবি

রাজশাহী: রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ০১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রাজশাহী জেলার বাগমারা থানাধীন তেলিপুকুর গাংগোপাড়া বাজার থেকে অবৈধ পিস্তলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৪ সেপ্টম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ জানান, গতকাল ০৩ সেপ্টেম্বর অনুমান রাত ৮টার পরে ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও মটর সাইকেলসহ আসামীকে আটক করেছে বাঘমারা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলো মো: লিয়াকতুল আলম লিটন রানা (২৯)। সে উপজেলার ভবানীগঞ্জ গ্রামের ডিএম ফজলুর রহমানের ছেলে।

ঘটনা অনুসন্ধানে জানা যায়, থানা পুলিশ গত ০৩ সেপ্টেম্বর সন্ধ্যা ০৬:৪৫ টায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন তেলিপুকুর গাংগোপাড়া ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাগমারা থানাধীন মাড়িয়া ইউপির ০১ নম্বর ওয়ার্ডে গাংগোপাড়া বাজারে একজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিত্বে এসআই মো: আবু জাহেদ শেখ সঙ্গীও ফোর্স নিয়ে রাত ৭.৪৫ টার সময় অভিযান পরিচালনা করে। অভিযুক্ত আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ৮.০৫ টায় অভিযুক্তকে আটক করে কর্তব্যরত পুলিশ। ওই সময় আটককৃত আসামীর দেহ তল্লাশি করে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে জেলার বাগমারা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএজবি) রফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ