September 14, 2026, 8:12 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

আমি আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করতে চাই -মুশফিক।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
ছবি: সংগৃহিত

১৯১ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরা হয়েছেন মুশফিক। আর সে সুবাদে প্রাপ্ত অর্থ পুরস্কারটা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন তিনি।

পাকিস্তানের রাওয়ালপিন্ডির মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে এর আগে ২০টি ম্যাচে বরাবর হেরে যাওয়া দলটিই আজ ১০ উইকেটের জয় পেয়েছে। পঞ্চম দিনে বোলারদের পারফরম্যান্স এমন জয় এনে দিলেও ম্যাচটা এমন পর্যায়ে এসেছে মুশফিকুর রহিমের সুবাদেই।

বাংলাদেশের বিপক্ষে ৪৪৮ রান তুলেই যথেষ্ট মনে করেছিল পাকিস্তান। ২১৮ রানে ৫ উইকেট হারিয়েও ফেলেছিল বাংলাদেশ। কিন্তু মুশফিক হাল ছাড়েননি। প্রথমে লিটনকে নিয়ে একশোর্ধ্ব একটি জুটি গড়েছেন। এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে সপ্তম উইকেটে ১৯৬ রানের আরেকটি জুটিতে পাকিস্তানের জয়ের আশা শেষ করে দিয়েছেন চতুর্থ দিনে।

বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য মন কাঁদছে রিজওয়ানেরবাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য মন কাঁদছে রিজওয়ানের পাকিস্তানও হার মানল, রইল বাকি দুইপাকিস্তানও হার মানল, রইল বাকি দুই আজ বাংলাদেশের বোলিং আক্রমণ সবাই মিলে জয়ের ভিত গড়ে দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৪৬ রানে গুটিয়ে দিয়েছেন মিরাজ-শরীফুল-সাকিবরা। মাত্র ৩০ রানের লক্ষ্য পেয়ে কোনো উইকেট না হারিয়েই ম্যাচ বের করে এনেছেন দুই ওপেনার।

পুরস্কার বিতরণীতে এসে মুশফিক বলেছেন, ‘এখন পর্যন্ত আমার সেরা জয়ের একটি, কারণ প্রতিপক্ষের মাটিতে আমরা ভালো করছিলাম না। সবাই পাকিস্তানে খুব ভালো প্রস্তুতি নিয়েছে, দেশেও ভালো প্রস্তুতি নিয়েছে। সিরিজের আগে আড়াই মাসের একটা ফাঁকা সময় ছিল।

এরপর নিজের সিদ্ধান্তটা জানিয়েছেন মুশফিক, ‘আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। দেশের হয়ে ভালো খেলাটা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি একটা ঘোষণা দিতে চাই। আমি আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ