প্রতিবন্ধিতা বিষয়ক সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সাংবাদিকতা চর্চা জোরদার করতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সহকারী প্রকল্প পরিচালক মোঃ ফাইম সিদ্দিকী-এর সঞ্চালনায় “প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতা: বাংলাদেশ প্রেক্ষাপট” বিষয়ক কর্মশালাটি SIBE-NIMC প্রকল্পের আওতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
(অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন BERDO-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সাইদুল হক। তিনি কর্মশালার আয়োজক ও আমন্ত্রিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালার আয়োজন করায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটের ভুয়সী প্রশংসা করেন।

মোঃ সাঈদুল হক (স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত)
কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবন্ধিতা কেবল ব্যক্তির শারীরিক বা মানসিক সীমাবদ্ধতার বিষয় নয়; বরং সমাজের দৃষ্টিভঙ্গি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পরিবেশগত প্রতিবন্ধকতাই একজন ব্যক্তির পূর্ণাঙ্গ অংশগ্রহণে বড় বাধা সৃষ্টি করে। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদেরকে কাছে প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতার উপর জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার সনদ (UNCRPD)-এর আলোকে সামাজিক মডেল বনাম মেডিক্যাল মডেল -এর তুলনা ও গুরুত্ব উপস্থাপন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বি।

পারভীন সুলতানা রাব্বি, পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল)
এছাড়াও, তিনি মাঠপর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণের কার্যকর কৌশল নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিতিদের মাঝে উৎফুল্লতা লক্ষ্য করা গেছে।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন- পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ।
সাংবাদিকদের নিয়ে আয়োজন করা কর্মশালাটি অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াসীন।
মূল প্রবন্ধ পাঠ করে শোনান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর উপসচিব মোঃ তানজীম।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় সনদ।