September 15, 2026, 10:05 pm
শিরোনাম :
যৌন পরিচয়ের কারণে নির্যাতনের অভিযোগ, কানাডায় শরণার্থী সুরক্ষা চেয়েছেন বাংলাদেশি তরুণ আইনজীবী থেকে সহকারী পুলিশ সুপার হওয়া আহসান উল্লাহর অনন্য যাত্রা জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব:-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিশুদের মানসিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার আহাম্মদ ড. মো. খালেদ কনক মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইক্রো-প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যৌন পরিচয়ের কারণে নির্যাতনের শিকার যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতিবন্ধিতা বিষয়ক সাংবাদিকতায় সচেতনতা বাড়াতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত

বিপিজেএফের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এর নেতৃত্বে এ ইফতার বিতরণ করা হয়। এরআগে ইসলামী বিশ্বস্ত প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্টে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) বলেন, আমরা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। রমজান মাস একটি পবিত্র মাস। এই মাসে আমরা বেশি বেশি ভাল কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবো৷ পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পাশের মানুষটির পাশে দাঁড়ান। এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, প্রতিবছরের ন্যায় সংগঠনের সদস্যদের অর্থায়নে এবারও অসহায় ও দুস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে, ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ