April 18, 2026, 1:54 pm

কেরানীগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ প্রদান প্রচারণায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাঁধা

ডেস্ক রিপোর্ট

কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ২৪-এর জুলাই বিপ্লবের আলোচনা সভা এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কালিন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে বাধা প্রদান করে।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কর্নেল আব্দুল হক। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণভাবে আয়োজিত আলোচনা ও প্রচারণা কার্যক্রম চলাকালে হঠাৎ করে বাধার সৃষ্টি হয়, ফলে কর্মসূচিতে বিঘ্ন ঘটে।

এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেরানীগঞ্জ মডেল থানা শাখা গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া অগণতান্ত্রিক ও অনভিপ্রেত। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ