April 22, 2026, 10:11 am

সাবেক স্বামী-স্ত্রী উভয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় অভিযোগ

ওবায়দুল ইসলাম রবি
ছবি: সংগৃহিত

রাজশাহী: রাজশাহীতে সাবেক স্বামী ও স্ত্রী উভয় তাদের নিরাপত্তা চেয়ে পাল্টা-পাল্টি অভিযোগ করেছে বোয়ালিয়া মডেল থানায়। ভুক্তভোগী নারীর নাম মোসা. ইসরাত জাহান (৩০)। তিনি জেলা শহরের বোয়ালীয়া থানাধীন বোয়ালীয়াপাড়ার ইব্রাহীমের মেয়ে। ভুক্তভোগী স্বামী সোহরাব হোসেন শুভ (৩৪) সে শহরের বোয়ালীয়া থানাধীন শান্তিবাগ শিরোইলের শাজাহান আলীর ছেলে। তারা উভয় পুলিশের সহযোগিতা ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী ইসরাত জাহান বলেন, গত রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূক্তভোগী এ নারী নিজের নিরাপত্তাহীনতার কারণ উল্লেখপূর্বক নিজের নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। বোয়ালিয়া থানাধীন শিরোইল শান্তিবাগ এলাকার মৃত. শাহাজাহান আলী ও মোসা. রশিদা খাতুনের ছেলে মো. সোহরাব হোসেন শুভর সাথে ২০২১ সালে ভূক্তভোগী নারী ইসরাতের বিবাহ হয়।

তবে সেই বিবাহের পর থেকেই অভিযুক্ত শুভর দ্বারা ভুক্তভোগী নারী ইসরাত পারিবারিক সহিংসতা, শারীরিক ও মানুষিক নির্যাতন-নিপীড়নের শিকার হত। বিয়ের মাত্র একবছর ৯ মাসের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পরও অভিযুক্তের শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন-নিপীড়নের হাত থেকে মুক্তি পায়নি ভুক্তভোগী নারী। সঙ্গে যুক্ত হয়েছে তাকে অপমান-অপদস্থ ও সমাজে হেয়প্রতিপন্ন করা। একাধিকবার রাস্তায় প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করাও হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। নানা মিথ্যা প্রতিশ্রুতি আর প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দশ মাস যাবৎ প্রতিমাসে নূন্যতম একবার ভুক্তভোগীর সাথে অবৈধভাবে বিবাহবর্হিভূত শারীরিক সম্পর্ক করেছে অভিযুক্ত। গত ০৪ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগীকে অভিযুক্ত মারধর করেছেন। ১২ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত ভুক্তভোগীকে তার কর্মস্থলে গিয়ে মারধর করেন এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেন। তাকে তুলে নিয়ে গিয়ে ক্ষতিসাধন করবে তাকে প্রাণে মেরে ফেলবে সহ নানা ধরনের হুমকি ধামকি প্রতিনিয়ত মুঠোফোনে দিচ্ছে এবং তাকে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছে এমতাবস্থায় যে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও উল্লেখ করেছেন ভুক্তভোগী নারী।

তবে ইসরাতের সাবেক স্বামী সোহরাব হোসেন শুভ তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তিনি বলেন, আইনগতভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তার দেন-মোহর পরিষোদ করা হয়েছে। গত ৫ আগষ্ট আমি পুনরাই বিবাহ করি। তারপর থেকেই তার সাবেক স্ত্রী বিভিন্ন কৌশলে সংসার করার দাবি জানায়। কিন্ত সাবেক স্বামী সম্মতী না দিলে সাবেক স্ত্রী না না ভাবে তাকে হয়রানীসহ মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছে। তিনিও এই বিষয়ের সমাধানের জন্য গত ২৫ আগষ্ট বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বোয়ালীয়া মডেল থানার অফিসার ইন-চার্জ এস এম মাসুদ পারভেস পত্রিকার প্রতিনিধিকে জানান, উভয়ের অভিযোগের বিষয়টি থানা পুলিশ তদন্ত করছে। এবিষয়ে একজন অফিসারকে দায়িত্ব দেয়া আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ