April 18, 2026, 4:54 pm

রাজশাহীতে আদীবাসী নারীর হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

ওবায়দুল ইসলাম রবি

রাজশাহী: রাজশাহীতে রহস্যময় আদিবাসী এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত ওই নারীর নাম শ্রীরানী (৫০)। মৃত ওই নারী শাহমখদুম থানাধীন রায়পাড়া এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল অনুমান ৮টার সময় শাহমখদুম থানাধীন রায়পাড়া কবরস্থানের পাশে তার নিজ গৃহে এই ঘটনা ঘটে। প্রতিবেশিরা জানান, হত্যাকান্ডের শিকার রানীর স্বামী মারা যাওয়ার পর থেকে সে এই বাড়িতে একাই থাকতেন। তার সাথে তেমন কারো ব্যক্তিগত শত্রুতা ছিলো না। তবে সকালে কয়েকজন প্রতিবেশি তার বাড়িতে দেখা করতে গেলে গলাকাটা অবস্থায় তার মরাদেহ পড়ে থাকতে দেখে। পওে থানার পুলিশে খবর দিলে মরাদেহ উদ্ধার করে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

প্রসঙ্গত, শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ঘটনাস্থল পুলিশ কমিশনার পরিদর্শন করেছেন। এই হত্যাকা-ের রহস্য উদঘাটনে কাজ চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যার সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ