
ঢাকা, বাংলাদেশ: মৎস্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. খালেদ কনক। তাঁর এ নিয়োগে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
ড. খালেদ কনক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পাকুন্ডা ও জামপুর এলাকার কৃতি সন্তান। দীর্ঘ কর্মজীবনে তিনি মৎস্য খাতের উন্নয়ন, গবেষণা, ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে নিজেকে একজন যোগ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নতুন দায়িত্বে তিনি দেশের মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
এদিকে, ড. মো. খালেদ কনকের এই অর্জনে পাকুন্ডা, জামপুর, সোনারগাঁসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন।
____________________________________________
সম্পাদক: ড. মিজানুর রহমান
ঠিকানা: ১৮ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ই-মেইল: chosmachannel@gmail.com, www.chosmachannel.com
www.chosmachannel.com