পঞ্চগড় : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে “লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প”-এর আওতায় দেশের ৪৮টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
[caption id="attachment_706" align="aligncenter" width="300"]
ডেস্ক ফটো[/caption]
এরই অংশ হিসেবে পঞ্চগড় জেলার দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে পঞ্চগড় শহরের কাজেতপাড়া আলহাজ সফিরউদ্দীন মার্কেট হলরুমে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড - পঞ্চগড় শাখা এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।
[caption id="attachment_707" align="aligncenter" width="300"]
ডেস্ক ফটো[/caption]
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার কো-অর্ডিনেটর মনছুরা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মকছুদুল কবীর।
[caption id="attachment_709" align="aligncenter" width="300"]
ডেস্ক ফটো[/caption]
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রংপুর বিভাগীয় প্রধান মো. ফরিদুল ইসলাম এবং রংপুর বিভাগীয় সহকারী প্রধান সেলিম হোসেন সাহাল।
[caption id="attachment_708" align="aligncenter" width="300"]
ডেস্ক ফটো[/caption]
বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, যাতে তারা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারে। সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
[caption id="attachment_710" align="aligncenter" width="300"]
ডেস্ক ফটো[/caption]
পরে বিদায়ী ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন উপ-পরিচালক মো. মকছুদুল কবীর। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
[caption id="attachment_715" align="aligncenter" width="300"]
ডেস্ক ফটো[/caption]
এই প্রকল্প তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মত দেন অংশগ্রহণকারীরা।
[caption id="attachment_711" align="aligncenter" width="300"]
ডেস্ক ফটো[/caption]
____________________________________________
সম্পাদক: ড. মিজানুর রহমান
ঠিকানা: ১৮ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ই-মেইল: chosmachannel@gmail.com, www.chosmachannel.com
www.chosmachannel.com