আজ বৃহস্পতিবার (১২জুন) মহাভারতের গুজরাট নামক অঙ্গরাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। জানা যায়, বিমানটি ২৪২ জন আরোহী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। বিমানটি ছিল বোয়িংয়ের তৈরি ড্রিমলাইনার। এ কারণে বিমান দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে।
[caption id="attachment_637" align="alignnone" width="300"]
ছবি: সংগৃহিত[/caption]
খবর রয়টার্স ও ইকোনমিক টাইমসের। আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মূল লেনদেন শুরুর আগে (প্রি-মার্কেট লেনদেনে) বোয়িংয়ের শেয়ারের দাম কমে যায়। প্রি-মার্কেট লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ বা সাড়ে ১৭ ডলার কমে ১৯৬ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে।
[caption id="attachment_638" align="alignnone" width="300"]
ছবি: সংগৃহিত[/caption]
ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত প্লেনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বলে ধারণা করা হচ্ছে। তবে রয়টার্স স্বাধীনভাবে উড়োজাহাজটির মডেল যাচাই করতে পারেনি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পরপরই এটি লোকালয়ে বিধ্বস্ত হয়।
[caption id="attachment_639" align="alignnone" width="300"]
ছবি: সংগৃহিত[/caption]
ভারতের স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের কাছাকাছি একটি বেসামরিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। আর বোয়িং এ বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি। বোয়িংয়ের পাশাপাশি ভারতের স্থানীয় উড়োজাহাজ কোম্পানির শেয়ারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
[caption id="attachment_640" align="alignnone" width="300"]
ছবি: সংগৃহিত[/caption]
বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজারে দেশটির ইন্টারগ্লোব এভিয়েশন ও স্পাইসজেটের শেয়ারের দাম ৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।
[caption id="attachment_641" align="alignnone" width="300"]
ছবি: সংগৃহিত[/caption]
বাজার বিশ্লেষকেরা বলছেন, এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারদর কমে যাওয়া মূলত একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, এটি একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং ও তাদের উড়োজাহাজ নিয়ে যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
[caption id="attachment_642" align="alignnone" width="300"]
ছবি: সংগৃহিত[/caption]
____________________________________________
সম্পাদক: ডি জেড এম মিজানুর রহমান ।
ঠিকানা: ১৮ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ই-মেইল: chosmachannel@gmail.com, www.chosmachannel.com
www.chosmachannel.com