আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সৈয়দপুর রানারর্স কর্তৃক অনুষ্ঠিতব্য Saidpur 10K Run আয়োজনকে কেন্দ্র করে ঢাকায় ফেসবুক লাইভ মিটিং-এর আয়োজন করলেন- সৈয়দপুর রানার্স এর সমন্বয়কগণ। শনিবার (৩১ আগস্ট) রাত ৯টায় রাজধানীর ধানমন্ডিতে বড় মনিটরের সামনে এই ফেসবুক লাইভ মিটিং-এর আয়োজন করা হয়।
[caption id="attachment_255" align="aligncenter" width="470"]
ডেস্ক ফটো[/caption]
এই মিটিং-এ উপস্থিত ছিলেন সৈয়দপুর Saidpur 10K Run ইভেন্টের অন্যতম আয়োজক জনাব, ডা. কামরুল হাসান সোহেল, খাইরুল ইসলাম (এ্যাম্বাসেডর), এনামুল হক আমান (রেস মার্সাল)।জানা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৪ অনুষ্ঠিতব্য Saidpur 10K Run ম্যারাথন ইভেন্টে অন্যান্য রানারদের সাথে অংশগ্রহণ করবেন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক মোটিভ্যাশনাল স্পিকার ডা. সাকলায়েন রাসেল। যিনি ইতোমধ্যে স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন।
[caption id="attachment_281" align="aligncenter" width="470"]
ছবি: সংগৃহিত[/caption]
মিটিং-এ আগামী ২৭ তারিখের ম্যারাথন ইভেন্ট উপলক্ষ্যে অংশগ্রহণকারী রানারদের যাতায়াত, থাকা-খাওয়ার সুন্দর ব্যবস্থাপনা ও দিনব্যাপী নানা রকম আয়োজন সম্পর্কে আলোচনা করা হয়।এসময় দেশ-বিদেশ থেকে ফেসবুক লাইভে যুক্ত হওয়া সকল রানারদের উদ্দেশ্য Saidpur 10K Run ম্যারাথন ইভেন্ট সুন্দরভাবে বাস্তবায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন ইভেন্টের অন্যতম আয়োজক ডা. কামরুল হাসান সোহেল। পাশাপাশি, যেসকল রানারগণ ইতোমধ্যে উক্ত ইভেন্টে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন ও করবেন, তাদেরকে সৈয়দপুর জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনা সম্পর্কে সাধারণ ধারণা দেন ও সেগুলো ঘুরে দেখে যাওয়ার আহ্বান জানান।
[caption id="attachment_253" align="aligncenter" width="470"]
ডেস্ক ফটো[/caption]
এছাড়াও, উক্ত ফেসবুক লাইভ মিটিংয়ের একপর্যায়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মিটিংয়ে যুক্ত হওয়া রানারদের জন্য উম্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় এবং ইভেন্ট আয়োজকগণ প্রতিটি প্রশ্নের খোলামেলা উত্তর দিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য Saidpur 10K Run ম্যারাথন ইভেন্ট কে সাফল্যন্ডিত করার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, সৈয়দপুর রানার্স দির্ঘ্যদিন ধরে সপ্তাহের প্রত্যেক শুক্রবার সকালে সৈয়দপুর জেলা বিশেষ করে শহরের প্রতিটি মানুষের সু-স্বাস্থের কথা চিন্তা করে দৈনিক 5K Run আয়োজন করে আসছে। এই আয়োজনে সৈয়দপুর জেলার নানা বয়সী নারী-পুরুষ ও শিশুরা অংশ নিয়ে থাকে। ধারণা করা হয় এতে প্রতি শুক্রবার কম করে হলেও প্রায় ৫০ জন নারী-পুরুষ অংশ নিয়ে থাকেন।
____________________________________________
সম্পাদক: ডি জেড এম মিজানুর রহমান ।
ঠিকানা: ১৮ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ই-মেইল: chosmachannel@gmail.com, www.chosmachannel.com
www.chosmachannel.com